
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে বাবার চোখের সামনে ছেলের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গার নগর কাটগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (২৫)। তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা জানান, নয়ন বাবার সঙ্গে বাড়ির পাশের ঘাঘট নদীর চরে জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হত্যার পর লাশটিও নিয়ে গেলো দুর্বৃত্তরা
জেবি




